ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৩ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

জেলা প্রতিনিধি,সিটিজেন নিউজ: বঙ্গোপসাগরে ডুবতে থাকা একটি ফিসিং ট্রলারের তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা নির্মূল’।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৯ কিলোমিটার দূরে ডুবন্ত ফিসিং ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন- মো. বাদশার ছেলে মো শাকিল (১৮), আবদুল মোতালেবের ছেলে মো. মিনহাজ উদ্দিন (১৯) ও মো. সরোয়ার আহমেদের ছেলে মো. শওকত আহমেদ (২৪)।
উদ্ধারের পর জাহাজে তাদেরকে প্রাথমিক চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার দেয় নৌবাহিনী। পরে কুতুবদিয়ায় স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সহকারি পরিচালক রাশেদুল আলম খান জানান, বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালিত নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধে’ থাকাকালে কুতুবদিয়া লাইট হাউস থেকে ৯ কিলোমিটার দূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায় ‘বানৌজা নির্মূল’। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বানৌজা নির্মূলের সদস্যরা ওই বোট থেকে তিন জেলেকে উদ্ধার করেন।

সমুদ্রে মাছ ধরার দুই মাসের সাময়িক নিষেধাজ্ঞা শেষে প্রতিদিনই শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে যাচ্ছে। এসব মৎস্যজীবী ও জেলেদের জীবনের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে বাংলাদেশ নৌবাহিনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

৩ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

আপডেট টাইম : ১০:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯