ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবে।

আজ রোববার এনবিআরের করনীতি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব (করনীতি) মো. একরামুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এর ক্ষমতাবলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার (কোম্পানি) ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হলো।

এর আগে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ছিল আজ ১৫ মার্চ। বিভিন্ন ব্যবসায়িক খাতের পক্ষ থেকে বাধ্যতামূলক এই রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় চেয়ে করা আনুষ্ঠানিক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর

আপডেট টাইম : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬