ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

কামাল-অমিত শাহ আগামীকাল বসছেন দিল্লিতে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে আগামীকাল বুধবার নয়া দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় তিন দিনের সফরে নয়া দিল্লিতে পৌঁছেছেন। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বিমানবন্দরে মন্ত্রী ও তার প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন।

সরকারি পর্যায়ের এই বৈঠকে সীমান্তে চোরাচালান, সীমান্তে পাচার, সন্ত্রাসবাদ মোকাবেলা, জাল মুদ্রা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পরে উভয় দেশের অমিমাংসীত বিষয়গুলো নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৃথক বৈঠকে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।

দুই মাস আগে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে।
গত বছরের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠতম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশ অপরাধমুক্ত সীমান্ত, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ এবং জঙ্গিবাদ মোকাবেলায় নিবিড় সহযোগিতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

কামাল-অমিত শাহ আগামীকাল বসছেন দিল্লিতে

আপডেট টাইম : ১১:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯