ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে যুদ্ধ শেষ করার কোনো চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোববার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ তবে তিনি এই আলোচনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বৈশ্বিক বাজারকে অস্থির করে তোলা এই সংঘাত শেষ করতে কোনো কূটনৈতিক উদ্যোগ চলছে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তবে আমি মনে করি না তারা এখনো প্রস্তুত। তবে তারা বেশ কাছাকাছি চলে এসেছে।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে—এমন দাবি অস্বীকার করেন।

ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন যে তিনি যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি করতে চান কি না। কারণ, ‘প্রথমত আপনি কাদের সঙ্গে চুক্তি করছেন তা কেউই জানে না, কারণ তাদের বেশিরভাগ নেতৃত্বই নিহত হয়েছে।’

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই।

রোববার সম্প্রচারিত ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।’

আরাকচি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলা প্রয়োজন এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না। কেননা আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো ভালো অভিজ্ঞতা নেই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প

আপডেট টাইম : ০২:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬