ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, বন্ধুত্বের আড়ালে ১০ হাজার টাকা ও অটোভ্যানের জন্য হত্যা, ২ ঘাতক গ্রেফতার, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন করেছে ঢাকা জেলা পিবিআই পুলিশ। পিরোজপুর নাজিরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা/দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত ধামইরহাটে মেয়েকে ধ/র্ষণের চে/ষ্টায় বাবা গ্রে/ফ/তার ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই

সুষমা স্বরাজ না ফেরার দেশে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গে‌ছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দি‌কে রাজধানী নয়া‌দি‌ল্লির অল ইন্ডিয়া ইন‌স্টি‌টিউট অব মে‌ডিকেল সা‌য়েন্স হাসপাতা‌লে শেষনিশ্বাস ত্যাগ ক‌রেন তি‌নি।

হাসপাতা‌লের চি‌কিৎসক‌দের বরাত দি‌য়ে ভারতীয় সংবাদমাধ্যম এন‌ডি‌টি‌ভি এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে। এন‌ডি‌টি‌ভি বল‌ছে, সোমবার সন্ধ্যার দি‌কে অসুস্থ বোধ ক‌রেন সা‌বেক এই পররাষ্ট্রমন্ত্রী। প‌রে প‌রিবা‌রের সদস্যরা তাকে হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় হৃদয‌ন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে মারা ৬৭ বছর বয়সী এই প্রবীণ রাজনী‌তিক।

এদি‌কে তার মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি, রাষ্ট্রপ‌তি রামনাথ কো‌বিন্দসহ দেশ‌টির বি‌ভিন্ন দ‌লের নেতারা। তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই বি‌জেপি নেতা ‌নিতীন গদকরী, রাজনাথ সিং, স্মৃ‌তি ইরা‌নিসহ আরো অ‌নে‌কেই অল ইন্ডিয়া ইনস্টি‌টিউট অব মে‌ডি‌কেল সা‌য়েন্স হাসপাতা‌লে ছু‌টে গে‌ছেন।

এ‌দি‌কে, মৃত্যুর এক‌দিন আগে সোমবার ভার‌তের রাজ্যসভায় কাশ্মী‌রের বি‌শেষ মর্যাদা-সংক্রান্ত সং‌বিধা‌নের অনু‌চ্ছেদ ৩৭০ বা‌তিল হয়ে যাওয়ার পরপরই টুইটা‌রে দেয়া এক টুইটে প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দির ভূয়সী প্রশংসা ক‌রে‌ছি‌লেন সা‌বেক এই বি‌জে‌পি দলীয় মন্ত্রীর। টুই‌টারে সুষমা স্বরাজ ব‌লেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ। আমার জীবদ্দশায় আজ‌কের দিন‌টি দেখার অ‌পেক্ষায় ‌ছিলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৪.৫ লক্ষ সদস্যকে নতুন করে প্রশিক্ষণ-যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

সুষমা স্বরাজ না ফেরার দেশে

আপডেট টাইম : ১১:১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯