ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

ফাহিম নিয়ে আসছেন সিনি স্নিগ্ধাকে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: এর আগে বিগ বাজেটের মিউজিক ভিডিও ‘বাংলা ড্যান্স’ ও ‘মাহিয়া’ নিয়ে আলোচনায় আসেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ফাহিম ইসলাম। তার ধারাবাহিকতায় এবারের ঈদেও আসছে এ শিল্পীর নতুন গানের ভিডিও।

গানের শিরোনাম ‘আমি যেতে চাই’। রোমান্টিক গানটির কথা ও সুর করেছেন এন এম এন। কিছুদিন আগে ভারতের মুম্বাইতে গানটির ভিডিওর শুটিং ধারণ করা হয়। যাতে মডেল হয়েছেন সিনি সিগ্ধা।
বিগ বাজেটের এ মিউজিক ভিডিওটির নির্মাণ করেছেন রাশেদ মজুমদার। গানের কথার সঙ্গে মিল রেখে চমৎকার লোকেশনে ধারণ করা গানের ভিডিওটি নিয়ে শিল্পী ফাহিম বলেন, ‘গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে মিউজিক ভিডিও এখন সময়ের চাহিদা। শ্রোতারা গান শোনার পাশাপাশি নান্দনিক ভিডিও দেখতেও পছন্দ করেন।

শ্রোতাদের সে চাহিদা থেকেই বরাবরাই আমার গানের নান্দনিক ভিডিও নির্মাণ করা হয় এ গানের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। মুম্বায়ের দারুন সব লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি শ্রোতাদের গান এবং ভিডিও দুইটাই ভালো লাগবে।’

গানটি ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানান ফাহিম।

এর আগে ফাহিমের গাওয়া ‘বাংলা ড্যান্স’ ও ‘মাহিয়া’ ছাড়াও ‘প্রেয়সী’, ‘কি লাভ’, ‘পাখি’, ‘এতদিন’, ‘জীবনের মায়া’সহ বেশকিছু মিউজিক ভিডিও প্রকাশিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

ফাহিম নিয়ে আসছেন সিনি স্নিগ্ধাকে

আপডেট টাইম : ১১:২৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯