ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে  ইনজুরি কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।

গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগে সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি এমবাপ্পে।

তবে এই মৌসুমে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা ফ্রান্সের এই ফরোয়ার্ড ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল কোচ আলভারো আরবেলোয়া সোমবার সাংবাদিকদের বলেন, ‘‘এমবাপ্পে খেলতে প্রস্তুত। তাকে আবারও মাঠে দেখার অপেক্ষা শেষ হচ্ছেনা। তার খেলা উপভোগ করতে এবং তার গোলগুলো বারবার দেখতে চাই। অবশ্যই দলের জন্য সবসময়ই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।”

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও দলের সঙ্গে ভ্রমণ করেছেন। যদিও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠলেও সিটির বিপক্ষে খেলার জন্য এখনও তিনি প্রস্তুত নন।

আরবেলোয়া বলেন, “বেলিংহাম তার সতীর্থদের সঙ্গে থাকতে চেয়েছিল। তাকে দলের কাছাকাছি ফিরে আসতে দেখে আমি খুব খুশি। দলীয় আলোচনা ও বিরতির সময় সে সবসময় নেতার ভূমিকা রাখে।”

প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকার কারণে রিয়াল টানা তৃতীয় মৌসুমে সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল ডিফেন্ডার এন্টোনিও রুডিগার মনে করেন, জয়ের মূল চাবিকাঠি হবে সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডকে তার সেরা ফর্মে ফিরতে না দেওয়া ।

এ সম্পর্কে রুডিগার বলেন, “হালান্ডের মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা দারুণ অভিজ্ঞতা। আমি শারীরিক লড়াই পছন্দ করি, এটা আমি চাই, যেমনটা সে-ও চায়। আমি এই দ্বৈরথের জন্য অপেক্ষা করছি। সে বিশ্বমানের স্ট্রাইকার, খুব শক্তিশালী, আর আমি এমন প্রতিদ্বন্দ্বীতা পছন্দ করি।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

আপডেট টাইম : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬