ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার : বিমান মন্ত্রী ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায় জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন মৃধাবাড়ি থেকে কাজলা সড়ক-ফুটপাত দখলমুক্ত ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ নারী দল কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

বুধবার ইরানের ফুটবল প্রধান মেহদি তাজ বলেছেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।  টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই। তবে ইরান যুক্তরাষ্ট্রে ভ্রমণ না-ও করতে পারে।

বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানের জাতীয় দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা থাকলেও, তাজ জানিয়েছেন যে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) ফিফার সঙ্গে আলোচনা করছে ম্যাচগুলো মেক্সিকোয় স্থানান্তরের জন্য।

ইরান আগামী২৭ মার্চ  নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টা রিকার বিপক্ষে তুরস্কের আনতালিয়ায় একটি চার-দেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলবে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে এই টুর্নামেন্টটি জর্ডান থেকে সরিয়ে নেওয়া হয়।

তাজ বলেন, “জাতীয় দল তুরস্কে একটি প্রশিক্ষণ ক্যাম্প করছে এবং সেখানে আমরা দুটি প্রীতি ম্যাচও খেলব। আমরা আমেরিকা বয়কট করব, কিন্তু বিশ্বকাপ বয়কট করব না।”

অস্ট্রেলিয়া থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরা নারী জাতীয় দলের খেলোয়াড়দের স্বাগত জানাতে গিয়ে তাজ এই মন্তব্য করেন। নারী দলটি এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। নিরাপত্তা শঙ্কার কারণে আয়োজক দেশ তাদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়। সাতজন সেই প্রস্তাব গ্রহণ করলেও শেষ পর্যন্ত মাত্র দুজন সেখানে থেকে যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়াকে খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার আহ্বান জানান এবং পরে বলেন, ইরানের পুরুষ দল যুক্তরাষ্ট্রে খেলতে আসলে তাদের “জীবন ও নিরাপত্তা” নিয়ে উদ্বেগ থাকতে পারে।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম বলেন, জুনে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো আয়োজন করতে তাদের দেশ প্রস্তুত রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।

ফিফা জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছে এবং ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি অনুযায়ী সব দলই খেলবে, এমনটাই তারা আশা করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঊলিপুরে ২৮ লাখ টাকা উত্তোলন করে আত্মগোপনে বিএনপি নেতা

বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

আপডেট টাইম : ০৪:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬