ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি রাজশাহীকে শান্তিপূর্ণ ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের আহ্বান ভূমিমন্ত্রীর শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল ২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জ/ব্দ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত হয় এই জামাত।

জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসীহত ও বয়ান প্রদান করেন।

ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। এতে মসজিদের ভেতরের অংশ দ্রুত পূর্ণ হয়ে যায় এবং পরে বাইরের সড়কেও মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।

ঈদের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। মসজিদের প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন), পুলিশসহ সাদা পোশাকে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নজরদারি করছেন।

মুসল্লিদের সঙ্গে থাকা জায়নামাজ ছাড়া অন্য সব ব্যাগ বা সামগ্রী ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশি করা হচ্ছে। কারও আচরণ সন্দেহজনক মনে হলে তার নাম-ঠিকানা ও পরিচয় যাচাই করছেন দায়িত্বরত সদস্যরা।

ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজায় দুই এমএসএফ কর্মীকে হ/ত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬