ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয়

ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রোববার এ্যাথলেটিকো মাদ্রিদকে লা লিগায় ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার কাছাকাছিই থাকলো মাদ্রিদ।

এর আগে বার্সেলোনা রায়ো ভায়োকানোকে ১-০ গোলে পরাজিত করে। সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের মাধ্যমে শীর্ষে থাকা বার্সার সঙ্গে চার পয়েন্ট ব্যবধান বজায় রাখলো রিয়াল।

মাদ্রিদ ডার্বিতে প্রথমার্ধে আডেমোলা লুকমান এ্যাথলেটিকোকে এগিয়ে দেন। তবে বিরতির পর দ্রুতই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেন ভিনিসিয়াস ও ফেডেরিকো ভালভার্দে। দূরপাল্লার দারুণ শটে নাহুয়ের মোলিনা সমতা ফেরালেও আবার গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস। শেষ দিকে এ্যালেক্স বায়েনাকে বাজেভাবে ট্যাকেল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ভালভার্দে। ১০ জন নিয়ে খেলে রিয়াল অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি কোচ আলভারো আলবেলোয়ার  প্রথম মাদ্রিদ ডার্বি জয়।

ম্যাচ শেষে মাদ্রিদ বস বলেন, “আমরা মানসিক দৃঢ়তা দেখিয়েছি। যা এই ক্লাবের মর্যাদার সঙ্গে মানানসই। ১০ জন নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে।”

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর এ্যাথলেটিকোর বিপক্ষে জয় দিয়ে দারুণ এক সপ্তাহ কাটাল মাদ্রিদ।

জোড়া গোলের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে ভিনির গোল সংখ্যা দাঁড়াল ১০টি।

এদিকে ইনজুরি থেকে ফিরে জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাঠে নামলেও বড় প্রভাব ফেলতে পারেননি।

অন্যদিকে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা কষ্টার্জিত জয় পেয়েছে। কর্নার থেকে হেডে ম্যাচের একমাত্র গোল করেন রোনাল্ড আরাউজো। তবে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার অসাধারণ পারফরম্যান্সই জয়ে বড় ভূমিকা রাখে।

হান্সি ফ্লিকের দল শুরুতে চাপে পড়লেও গার্সিয়া একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রিয়াল মাদ্রিদের ডার্বি জয়, শীর্ষে থাকা বার্সেলোনার কষ্টার্জিত জয়

আপডেট টাইম : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬