ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ফোরাতুন্নাহার প্যারিস ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি বিএনপির জেলা মহিলা দলের সভাপতি এবং সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত। ৩০ বছরের রাজনৈতিক জীবনে তিনি দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনকে ধরে রেখেছেন। তার সাহসী ভূমিকা ও সংগঠনের প্রতি নিষ্ঠা তাকে তৃণমূলের নেতাকর্মীদের কাছে আস্থাভাজন করেছে।

ফোরাতুন্নাহার প্যারিসের জন্ম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে একটি সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে। তিনি রুহিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বিএ পাস করেন এবং রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। পেশায় একজন স্কুলশিক্ষিকা, তিনি দুই সন্তানের জননী।

ফোরাতুন্নাহার প্যারিস ১৯৯৩ সালে বিএনপিতে যোগ দেন। ২০১৭ সাল থেকে তিনি জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা, মামলা ও হুলিয়ার সম্মুখীন হয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীরা ফোরাতুন্নাহার প্যারিসকে সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে চান। তারা মনে করেন, তার মতো একজন বিদুষী ও ত্যাগী নেত্রীর স্পর্শে গণতন্ত্রের সংগ্রাম আরও বেগবান হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

আপডেট টাইম : ১২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬