ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

প্রথম চার ম্যাচ শেষে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। তাই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১৫ মিনিটে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ৬৮ রানে জিতে সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড।

জয়ের ধারা অব্যাহত রেখে তৃতীয় ম্যাচেই লিড নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ ১৯ রানে জিতে সিরিজে ২-২ সমতা ফিরিয়ে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা।

পঞ্চম ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক জিমি নিশাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। শেষ ম্যাচ জিতে আমরা সিরিজ জিততে চাই। তিন বিভাগে ভাল খেলতে পারলে সিরিজ জয় সম্ভব।’

সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। রোটেশন পদ্ধতির কারণে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া হয় টম লাথামকে। চতুর্থ ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান লাথাম। তাই চতুর্থ ম্যাচে খেলতে পারেননি তিনি। ফলে ঐ ম্যাচে দলকে নেতৃত্ব দেন নিশাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। তিনি বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমরা দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছি। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে তিন বিভাগেই পারফরমেন্স করতে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদি।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এরমধ্যে প্রোটিয়ারা ১৪টিতে এবং কিউইরা ১০টিতে জিতেছে।

দক্ষিণ আফ্রিকা দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।

নিউজিল্যান্ড দল : জিমি নিশাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, কোল ম্যাককোঞ্চি, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ ও ইশ সোদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

আপডেট টাইম : ০৫:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬