ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

লুতুব আলি, কলকাতা

পবিত্র ঈদ সম্পন্ন হলেও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও ঈদ মিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদ মিলন উৎসবগুলির প্রত্যেকটি অনুষ্ঠানে হাজির থাকছেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী নিশীথ কুমার মালিক। তিনি এই কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিথ কুমার মালিকের নাম ঘোষণার অব্যবহিত পর এই কেন্দ্রের অধিকাংশ ভোটাররা সাম্প্রদায়িক সম্প্রীতি কে অক্ষুন্ন রাখতে নিশিথ কুমার মালিক কে পুনরায় বিধায়ক হিসেবে চাইছিলেন। আসন্ন নির্বাচনের প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ঈদ মিলন উৎসবের অনুষ্ঠানগুলিও সমান্তরালভাবে চলছে।

তাঁতখণ্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের পরিচালনায় তাঁতখণ্ড মিলন উৎসব ২০২৬ এর ঈদ মিলন উৎসব অনুষ্ঠানে এসে নিশিথ কুমার মালিক সকলের কাছে সমাদৃত হন। মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু এলাকার এই ক্লাবটিকে উন্নয়ন ঘটাতে নিশীথবাবু তাঁর উন্নয়ন তহবিল থেকে বিপুল অংকের টাকা দিয়ে সহায়তা করে চলেছেন বলে ক্লাবের সম্পাদক মহিদুল আলম মল্লিক জানান। এই ক্লাবের অনুষ্ঠান ২১ মার্চ থেকে শুরু হয়েছে সম্পন্ন হল ২৩ মার্চ।

ঈদ উপলক্ষে এই ক্লাবে দুস্থদের বস্ত্র বিতরণ, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা এবং এই খেলার পুরস্কার বিতরণ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে জি বাংলা খ্যাত স্বনামধন্য শিল্পীদের এনে অনুষ্ঠান করানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব-দীপ রায়, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, গ্রাম পঞ্চায়েত প্রধান রমেশচন্দ্র সরকার, উপ প্রধান নাজিরা বেগম, বিশিষ্ট সমাজসেবী মীর নেশার মইনুদ্দিন, শেখ মোহাম্মদ হাবিব, শেখ নাজির, শেখ মাহফুজ, তপন মল্লিক, শামসের আলম মল্লিক, শেখ রতন প্রমুখ। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী বিধায়ক হিসেবে পুনরায় নিশিথ কুমার মালিকই পুনরায় নির্বাচিত হবেন। একই দাবি করেন শেখ শফিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

আপডেট টাইম : ০৮:০০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬