ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে এ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে।

৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন।

ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯/২০ ও ২০২৪/২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৫ গোল করেছেন সালাহ। তার আগের মৌসুমে করেছিলেন ২৯ গোল।

গত ডিসেম্বরে কোচ আর্নে স্লটের সাথে নাটকীয় বিরোধে এ্যানফিল্ডে সালাহর ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরী হয়। লিভারপুলে তাকে যথাযথ সম্মান দেয়া হচ্ছে না, এই অভিযোগে সালাহ-স্লট বিরোধ চরমে ওঠে। তারই জেড়ে পরপর দিন ম্যাচ সালাহকে সাইডলাইনে বসিয়ে রাখেন স্লট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলকে বিদায় জানানোর বিষয়ে এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দূর্ভাগ্যবশত: সেই দিনটি সামনে এসেছে। এটা আমার বিদায়ে প্রথম অধ্যায়। আমি মৌসুমের শেষে লিভারপুল ছাড়তে যাচ্ছি। আমি শুরুতেই বলতে চাই, কখনো কল্পনাও করিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়। এটা একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মা। যারা এই ক্লাবের অংশ নয়, তাদের কাছে আমি এটা ভাষায় বোঝাতে পারব না।

এখানকার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে অতীত ও বর্তমানের সতীর্থদের।

“ভক্তদের জন্য আমার কাছে যথেষ্ট শব্দ নেই। আমার ক্যারিয়ারের সেরা সময়ে তারা আমাকে যে সমর্থন দিয়েছেন, আর কঠিন সময়েও যেভাবে পাশে থেকেছে, এটা আমি কখনো ভুলব না।  সবসময় সমর্থকরা আমার সঙ্গে থাকবে।

বিদায় নেওয়া কখনোই সহজ নয়। এই ক্লাব আমাকে জীবনের সেরা সময় উপহার দিয়েছেন। আমি সবসময় আপনাদেরই একজন হয়ে থাকব। এই ক্লাব সবসময়ই আমার এবং আমার পরিবারের কাছে ঘর হয়ে থাকবে।

সবকিছুর জন্য ধন্যবাদ। আপনাদের সবার কারণেই আমি কখনো একা হাঁটব না।’

এদিকে সালাহর এজেন্ট র‌্যামি আব্বাস ইসা এক্সে পোস্ট করেছেন, ‘আগামী মৌসুমে মোহাম্মদ কোথায় খেলবে সেটা এখনও জানিনা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

আপডেট টাইম : ০৪:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬