ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ সুমন হোসাইন
নওগাঁ প্রতিনিধি

নওগা জেলা শহরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, জেলা পরিষদ, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে। সকালে সেখানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক,মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আবুবকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেনএবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনের পর মাঠে পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী দলগুলোর সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশাত্মবোধক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়াও জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট টাইম : ১০:৫১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬