ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

‘মাদকমুক্ত সমাজ গঠনে তরুনদের অঙ্গীকার ”
‎জাকির হোসেন,
‎পিরোজপুরঃ

‎পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ এই লোকজ সংস্কৃতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মূলত স্মার্টফোনের আসক্তি ও মাদকের মরণব্যাধি থেকে যুবসমাজকে দূরে রাখতে ‘চুঙ্গাপাশা যুব সমাজ’ এই ব্যতিক্রমী আয়োজন করে।
‎বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনভর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা দ্রুতগামী ঘোড়া ও দক্ষ সওয়ারিরা। মাঠের দুই প্রান্তে দাঁড়িয়ে শত শত দর্শক এই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন।
‎প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, “যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতির কোনো বিকল্প নেই। আমাদের সন্তানেরা যেন বিপথগামী না হয়ে মাটির ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করতে প্রতি বছরই এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরে ২৫ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

আপডেট টাইম : ১১:১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬