ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

পিবিপ্রবি’র কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকির হোসেন,

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

পিবিপ্রবি’র কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬