ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

কাশ্মীর ইস্যুতে কথা না বলার জন্য সতর্ক করলেন র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যা বেশি নয়। যারা রয়েছে তারাও ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। আশা করবো ভারতের আভ্যন্তরীণ বিষয় কিংবা কাশ্মীর নিয়ে দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। এরপরও যদি কেউ সে চেষ্টা করে তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র‌্যাব ডিজি বলেন, কাশ্মীর দেশের সমস্যা নয়, বিষয়ও নয়, সেটি নিয়ে দেশে অনাকাঙ্ক্ষিতভাবে, অযাচিতভাবে ঝামেলা সৃষ্টির চেষ্টা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি র‌্যাব-৭ এর সাবেক অধিনায়ক (সিও) হাসিনুর রহমানকে ডিবি পরিচয়ে পল্লবীর বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার। পরিবারের পক্ষ থেকে এ অভিযোগে গত বুধবার রাত ১টায় পল্লবী থানায় জিডি করা হয়েছে। হাসিনুর এক সময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তিনি বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেছিলেন।

হাসিনুরকে খুঁজে বের করার বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, ‘অনেক মানুষকেই তো খুঁজে পাওয়া যায় না। খুঁজে না পাওয়াটা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, বৃটেন, ইউরোপেও মানুষ নিখোঁজ হয়। একজনকে খুঁজে না পাওয়াটা কোনো বাহিনীর ব্যর্থতা নয়। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা জ্ঞাত আছি। এ বিষয়ে কাজ করছি। যদি কারো কাছে কোনো তথ্য থাকে তাহলে জানালে আমরা ব্যবস্থা নিবো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

কাশ্মীর ইস্যুতে কথা না বলার জন্য সতর্ক করলেন র‌্যাব ডিজি

আপডেট টাইম : ০১:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯