ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪

শনিবার ভোরে ইউক্রেনজুড়ে রুশ বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং একটি বন্দর ও একটি মাতৃসদনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়া হামলা অব্যাহত রেখেছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসনে মস্কো প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা চালিয়ে আসছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে আবাসিক এলাকায় হামলা চালিয়ে আসছে।

দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় দুজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক জানান, হামলায় একটি মাতৃসদনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে ভবনের ভাঙা জানালা, ভেতরে ধ্বংসস্তূপ এবং ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করতে দেখা গেছে।

ওডেসায় হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সাধারণ বেসামরিক জীবনের ওপর এটি নিখাদ সন্ত্রাস।

শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪

আপডেট টাইম : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬