ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেলো বাংলাদেশ নারী দল। হাঁটুর ইনজুরি কারণে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে পাপুয়া নিউগিনির সঙ্গে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে জাহানারা আলম, সালমা খাতুনরা।

গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে ওয়ানডে অধিনায়ক রুমানার অভাব অনুভব করবে বাংলাদেশ নারী দল, মনে করছেন দলের ম্যানেজার নাজমুল আবেদীন। বর্তমানে তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের নাজমুল আবেদীন বলেছেন, ‘আমরা তাকে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বিবেচনায় রাখছি না। তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে। সম্পূর্ণ সেরে উঠতে সময়ের প্রয়োজন। তার অনুপস্থিতি দলের জন্য অনেক বড় ঘাটতি। কারণ সে অভিজ্ঞ একজন ক্রিকেটার। মিডলে তার অভাব আমরা অনুভব করব।’

বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টে যোগ দেয়ার আগে নেদারল্যান্ডসে যাবে জাহানারা-সালমারা। আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে রওয়ানা দেবে বাংলাদেশ নারী দল।

স্বাগতিক নেদারল্যান্ডস এবং থাইল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সালমা-রুমানারা। এরপর সেখান থেকে ২৮ আগস্ট স্কটল্যান্ডে যাবে নারী দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

আপডেট টাইম : ১১:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯