ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

জয় দিয়ে পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ হকি দল।

আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়েছিল।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে ১৫ ও ২২ মিনিটে দুটি গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া ৩৪ মিনিটে আমিনুল ইসলাম ও ৫৯ মিনিটে একটি করে গোল করেন দীন ইমন।

এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সাথে আরও আছে শ্রীলংকা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জয় দিয়ে এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬