ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

টি-২০ বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেলেন রুমানা

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগেই বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। হাঁটুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার রুমানা আহমেদ। বিসিবির ওমেন্স উইং ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম সিটিজেন নিউজকে জানিয়েছেন এ তথ্য।

৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্কটল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই। যেখানে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে পাপুয়া নিউগিনির বিপক্ষে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ। ব্যাটে-বলে দুর্দান্ত এক পারফরমার তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ সব সময়ই বিপদ থেকে উদ্ধার হয়। তাকে বলা হয় দলের প্রাণ-ভোমরা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের আগে এমন এক ক্রিকেটারের এভাবে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য বিশাল একটি ক্ষতি।

নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, রুমানা আহমেদকে হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠার জন্য পূনর্বাসনে পাঠানো হচ্ছে। এর অর্থ, আইসিসি টি-টোয়োন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারবেন না তিনি।

ফাহিম বলেন, ‘আমরা তাকে (রুমানা) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আর দলে নিতে পারছি না। তাকে এখন পাঠাতে হবে রিকভারি প্রোগ্রামের জন্য। পূর্ণ সুস্থ হওয়ার জন্য বেশ ভালো একটা সময়ের প্রয়োজন রয়েছে তার।’

নাজমুল আবেদিন ফাহিম নিজেও স্বীকার করে নিচ্ছেন, রুমানার ইনজুরি বাংলাদেশ দলের জন্য বিশাল একটি লস। তিনি বলেন, ‘এটা নিশ্চিত বাংলাদেশের জন্য অনেক বড় একটি ক্ষতি। তার মত ক্রিকেটার একটি দলের জন্য সম্পদ এবং তার এভাবে ছিটকে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি।’

তবুও বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম জানান, তাদের বিশ্বাস, বাছাই পর্ব উৎরাতে পারবেন। তবে এ জন্য তো বাছাই পর্বে ভালো খেলতে হবে। জাহানারার ইচ্ছা, বাছাই পর্বের প্রতিটি ম্যাচ জিতেই এই পর্ব উৎরে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে নাম লেখাতে চান তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন

টি-২০ বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেলেন রুমানা

আপডেট টাইম : ১২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯