ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু

জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেল স্টেশন এলাকায় গতকাল শুক্রবার চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক জন নিহত হয়েছেন।

নিহতের নাম দুদু মণ্ডল (৭৫), বাবা, প্রয়াত বেরাজ মণ্ডল। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গা মৌর গ্রামের বাসিন্দা।

বোনরপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাসস’কে জানান, শুক্রবার সকালে রামসাগর নামের একটি এক্সপ্রেস ট্রেন বোনরপাড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি নলডাঙ্গা স্টেশন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি রেললাইনে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বোনরপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আইনানুগ পদ্ধতিতে মরদেহ উদ্ধার করে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করে।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে দুদু মন্ডল চলন্ত ট্রেনের নীচে পড়ে আত্মহত্যা করতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬