ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

টানা চতুর্থবারের মতো নৌকা বাইচে অক্সফোর্ডকে হারালো ক্যামব্রিজ

লন্ডনের টেমস নদীতে অনুষ্ঠিত ১৭১তম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অক্সফোর্ডকে বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে ক্যামব্রিজ।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ১৮২৯ সালে ইংল্যান্ডের প্রাচীনতম দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুরু হওয়া এই ঐতিহাসিক প্রতিযোগিতায় গত আট বছরের মধ্যে এটি ক্যামব্রিজের সপ্তম জয়।

বিশ্বমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করা ক্যামব্রিজ দল শুরু থেকেই জয়ের দৌড়ে এগিয়ে ছিল। তবে প্রতিযোগিতার ৪ মিনিটের মাথায় দুই দলের বৈঠার মধ্যে সংঘর্ষের উপক্রম হয়। নদীর মাঝপথে দ্রুত গতির স্রোত ধরার লড়াইয়ে দুই দলই খুব কাছাকাছি চলে আসায় অক্সফোর্ডকে বারবার সতর্ক করেন আম্পায়ার।
প্রতিযোগিতার ১৯৭ বছরের ইতিহাসে এবারই প্রথম দুই দলের প্রেসিডেন্ট (অধিনায়ক) ছিলেন ফরাসি নাগরিক। ক্যামব্রিজের ‘লাইট ব্লুজ’ দলের নেতৃত্বে ছিলেন নোয়াম মুয়েল। অন্যদিকে অক্সফোর্ডের ‘ডার্ক ব্লুজ’ দলের অধিনায়ক ছিলেন টোবিয়াস বার্নার্ড, তার বাবা ফরাসি ও মা ফরাসি-আমেরিকান।

সহজ জয়ের পর মুয়েল তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অসাধারণ লাগছে। এটি আসলে একটি স্বস্তির অনুভূতি। আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যা অর্জন করেছি তা নিয়ে ভাবার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। গত কয়েক বছরের মধ্যে টাইডওয়েতে (টেমস নদীর জোয়ার-ভাটার অংশ) আজকের আবহাওয়া ছিল সবচেয়ে প্রতিকূল। এমন একটি দিনে সফলভাবে জয় তুলে নেওয়া সত্যিই বিশেষ কিছু।’

প্রতিযোগিতার শুরুতেই ক্যামব্রিজ দ্রুত গতিতে এগিয়ে যায় এবং পুরো পথেই তাদের সেই আধিপত্য বজায় ছিল। পুটনি থেকে চিসউইক পর্যন্ত ৪.৩ মাইল (৬.৯ কিলোমিটার) দীর্ঘ এই পথে অক্সফোর্ড প্রাণপণ চেষ্টা করেও ক্যামব্রিজকে ধরতে পারেনি। শেষ এক-তৃতীয়াংশ পথে ক্যামব্রিজ নিজেদের শক্তিমত্তা আরও বাড়িয়ে দেয় এবং ১১ দশমিক ২ সেকেন্ডের ব্যবধানে জয় নিশ্চিত করে।

সব মিলিয়ে নৌকা বাইচের ইতিহাসে এখন পর্যন্ত ক্যামব্রিজের জয় ৮৮টি এবং অক্সফোর্ডের ৮১টি। একবার দুই দলই সমান সমান বা ‘ডেড হিট’ হয়েছিল।

এর আগে অনুষ্ঠিত নারী দলের প্রতিযোগিতায় টানা আট হারের ধারা ভেঙে জয় পায় অক্সফোর্ড। ঝড়ো বাতাস আর উত্তাল ঢেউয়ের মধ্যেও শুরু থেকেই গতি বজায় রেখে জয় ছিনিয়ে নেয় তারা।

অক্সফোর্ডের নারী দলের সদস্য লিলি ফ্রেইশেম। মজার ব্যাপার হলো, তিনি তার ছোট বোন মিয়াকে হারিয়েছেন, যিনি পরাজিত ক্যামব্রিজ দলের সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

টানা চতুর্থবারের মতো নৌকা বাইচে অক্সফোর্ডকে হারালো ক্যামব্রিজ

আপডেট টাইম : ১২:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬