ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

জেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ৩ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরো ৫জন। গতকাল রোববার সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন: কোনাবাড়ি থানাধীন কালের ভিটা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন রুহানী (৪০), টাঙ্গাইলের বাসুদেবপুর এলাকার আবুবক্করের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও রাজশাহীর চারঘাট এলাকার শিমুল নাহার (২০)।

গাজীপুর মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার এসএম শফিকুল ইসলাম তিনজনের মৃত্যুর খবরটি বাসস’কে নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। এই নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট টাইম : ১২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬