ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে, আর তার চাচার নাম মো. মনির হোসেন (৩০)। মনসুর ও মনির সৎ ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির একজন চিহ্নিত মাদকসেবী এবং দীর্ঘদিন ধরে মনির ও তার সৎ ভাই মনসুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক কলহও তাদের মাঝে ছিল। ঘটনার দিন সকালে মনির বাড়িতে অশান্ত আচরণ করছিলেন। তিনি দা নিয়ে নিজের ছেলেকে মারতে গেলে, রিফাত বাধা দিতে যান। এ সময় মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে রিফাতকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন

আপডেট টাইম : ১০:২৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬