ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

দেশবাসী ও বিশ্বের সকল মুসলামানকে ঈদ শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলামানকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, এবার এমন একসময় আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপস্থিত যখন দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। গুম, হত্যা ও খুনে আজ কোথাও স্বস্তি নেই। ঘরে নিরাপত্তা নেই, বাইরে নিরাপত্তা নেই, সর্বত্র আজ বিরাজ করছে হতাশা। ডেঙ্গু-বন্যা আর গুজবের কারণে দেশবাসী আতঙ্কিত। আর এই সকল বিষয়ে সরকারের দায়িত্বশীলরা দিচ্ছেন বিভ্রান্তিকর বক্তব্য।

নেতৃদ্বয় বলেন, মানুষের অতীতের সকল দুঃখ, কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ এবং ধনী-গরিব বিভেদ ভুলে সকল প্রকার ফেতনা-ফ্যাসাদ ছেড়ে দিয়ে সুদৃঢ় ঐক্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, ঈমান, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা নেই।

নেতৃদ্বয় সর্বস্তরের জনতার প্রতি ঈদুল আজহার অনাবিল আনন্দ, সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য, শান্তি-সমৃদ্ধি, উন্নতি কামনা করেন এবং ইসলাম-ঈমান, দেশ ও মানবতাবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নেতৃদ্বয় আশা প্রকাশ করেন যে, ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও পবিত্রতা।

ঈদুল আজহার পবিত্রতা রক্ষার্থে মুসলমানরা আরও বেশি ত্যাগের মাধ্যমে উত্তম জীবন-যাপন করবে এমনই প্রত্যাশা নেতৃদ্বয়ের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন

দেশবাসী ও বিশ্বের সকল মুসলামানকে ঈদ শুভেচ্ছা

আপডেট টাইম : ১২:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০১৯