ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প অবশেষে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন গিল জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯ ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা

নওগাঁ প্রতিনিধি, মোহাম্মদ সুমন হোসাইন :

আজ ১১ই এপ্রিল ২০২৬, জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ শহরের মাদকের এলাকা বলে পরিচিত হরিজন পল্লী এবং নুনিয়া পট্টিতে মাদক প্রতিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুষ্ঠানে নুনিয়াপট্টির পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের দুই শতাধিক ব্যক্তি এবং বেশ কিছু তাদের সন্তানরা উপস্থিত ছিল। অনুষ্ঠানের পুলিশ সুপার বলেন যে আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিজেরা মদ খাওয়া বন্ধ করুন। আপনাদের বাচ্চারা চায় না আপনারা মদ খান। অথবা মাদকের সাথে সংযুক্ত থাকেন। তিনি উপস্থিত সবাইকে মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন। পুলিশ সুপার বলেন জেলা পুলিশ নুনিয়াপট্টি এবং হরিজন পল্লীতে মাদকের বদনাম চিরতরে দূর করতে চায়।

সেই সাথে নুনিয়াপট্টিতে সকল প্রকার মাদক খাওয়া বন্ধ করার জন্য হরিজন সম্প্রদায় এবং পরিছন্নতা কর্মীদের অনুরোধ করেন । নওগাঁ জেলা পুলিশ যে কোন মূল্যে নুনিয়া পট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে। এরপরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় নুনিয়াপট্টির বাচ্চারা হাত উঠিয়ে পুলিশ সুপারের সাথে একাত্মতা ঘোষণা করেন। সেই সাথে তাদের পিতা-মাতাদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। কয়েকজন বাচ্চা পুলিশ সুপারকে কবিতা আবৃত্তি করে শুনান। পুলিশ সুপার বাচ্চাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা

আপডেট টাইম : ১২:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬