ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাবের অভিযান

সম্প্রতি দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

কৃত্রিম সংকট রোধে র‌্যাব অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস নিম্নবর্ণিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

গতকাল ১১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রুপসী, গাংপাড়, কাজীপাড়া, পুরাতন রেলস্টেশন এবং পাঁচদোনা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে ভোজ্যতেল মজুত এবং লাইসেন্স ছাড়াই ভোজ্যতেল উৎপাদন করায় মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন ফেনী জেলার সদর থানাধীন এলাকায় মেসার্স আজাদ এন্ড ব্রাদার্স, মেসার্স নাসির এন্টারপ্রাইজ এবং বিহারী ভৌমিক এন্টারপ্রাইজ গোডাউনে কৃষি বিপণন কতৃক লাইসেন্সের মেয়াদ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুতকরণ, প্যাকেজ আকারে পাইকারি বাজারে তেল বিক্রয় এবং অস্বাস্থ্যকর ড্রামে ৫ হাজার ৮৭৬ লিটার তেল অবৈধভাবে মজুত করার অপরাধে মোবাইল কোর্ট কর্তৃক প্রতিষ্ঠানগুলোকে মৌখিক সতর্কতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ৮টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার ৮৭৬ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করার পাশাপাশি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাবের অভিযান

আপডেট টাইম : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬