ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা

জাকির হোসেন,পিরোজপুরঃ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকালে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সভাপতি সালমান খান বাদশা, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাঈম, সদর উপজেলা আমীর মাওলানা ছিদ্দকুর রহমান এবং পৌর আমীর ইসাহাক আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন- গণভোটের রায় বাস্তবায়নের দাবি কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারা অভিযোগ করেন, সরকার এই দাবিকে উপেক্ষা করে সময়ক্ষেপণ করছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না এবং প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা

আপডেট টাইম : ০৮:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬