ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জাকির হোসেন, পিরোজপুরঃ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। (১৩ এপ্রিল) সোমবার সকাল ০৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সকল অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে ৫ম বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আজ আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পঞ্চম বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে আমি সকলের মাঝে যে উচ্ছ্বাস দেখেছি তাতে আমি অত্যন্ত অভিভূত।

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে মাননীয় উপাচার্য বলেন, ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে।

মাননীয় উপাচার্য বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।

বক্তারা বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলার জন্য একটি আশীর্বাদ। কারণ, পিরোজপুর জেলা হিসেবে এখনও অনেকটাই অনুন্নত। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পিরোজপুর জেলা আরও উন্নত হয়ে উঠবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

আপডেট টাইম : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬