ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঈদের দিনেও রাজধানীতে বিক্ষোভ মিছিল করলেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের দিনেও রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার (১২ আগস্ট) নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রিজভী।

মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, বিএনপি নেতা জামাল উদ্দিন, ছাত্রদল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ‘চার বারের সর্বাধিক জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভয়াবহ অসুস্থতার পরও এ মিডনাইটের সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। দেশের কোনো বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং প্রতিনিয়ত বিভিন্নভাবে জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ ঈদুল আজহার দিনেও দেশনেত্রীর মনে আনন্দ নেই। কারণ, জনগণের প্রিয় নেত্রীকে অন্যায় ও অবিচারমূলকভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে। ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে তিলে তিলে নিঃশেষ করতে পারলেই যেন সরকারের লক্ষ্য পূরণ নিশ্চিত হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এ অবৈধ সরকার দেশের মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। জোর করে ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকারপ্রধান দেশকে নিজের জমিদারী বানিয়ে ফেলেছে। সে জন্য জনস্বার্থের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকবে না -এটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘ ডেঙ্গু সমস্যা যখন প্রকট আকার ধারণ করেছে তখন এটিকে আমলে না নিয়ে সরকারের মন্ত্রী-নেতারাসহ সিটি মেয়ররা নির্বিকার থেকেছে, তামাশা করেছে। তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এ কারণে ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঈদের দিনেও রাজধানীতে বিক্ষোভ মিছিল করলেন রিজভী

আপডেট টাইম : ১১:২৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯