ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে : উপদেষ্টা মাহ্দী আমিন

কৃষি খাতের উন্নয়নে ‘কৃষক কার্ড’ কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

গতকাল এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

মাহ্দী আমিন জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ টাঙ্গাইল থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলায় ২০ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব কৃষকের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় শুধু কৃষকই নন, মৎস্যজীবী ও খামারিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

উপদেষ্টা জানান, কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, সেচ সুবিধা ও কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য প্রশিক্ষণের সুযোগও তৈরি হবে।

তিনি আরও বলেন, কৃষি ভর্তুকি প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য পেতে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে।

মাহ্দী আমিন আশা প্রকাশ করে বলেন, সরকারের এ উদ্যোগ দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে : উপদেষ্টা মাহ্দী আমিন

আপডেট টাইম : ১২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬