ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাঙামাটির লংগদুর ইয়ারিংছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়-বরণ

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যলয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ, পুরষ্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল হোসেন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও ইয়ারিংছড়ি আর্মী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার
আলেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ , প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে বক্তারা বলেন, উপজেলার দূর্গম অঞ্চলে শিক্ষা বঞ্চিত অবহেলিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০০০ সালে লংগদু সেনা জোন কর্তৃক উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। এতে দুর্গম এলাকার শিক্ষার দ্বার উন্মোচিত করে। যার ফলে আজ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে কর্মরত থেকে দেশ সেবায় কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজকের এই শিক্ষাকে কাজে লাগিয়ে, তোমাদের সততা , পরিশ্রমের মাধ্যমে কাঙ্খিত সাফল্য অর্জন করবে । মনে রাখবে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শেষে বিদায়ী ২৫জন এসএসসি পরীক্ষার্থীদের জন্য মঙ্গল কামনা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাঙামাটির লংগদুর ইয়ারিংছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়-বরণ

আপডেট টাইম : ১০:৩২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬