ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের জন্য পুনরায় তফসিল ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের আগামী দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ছাত্রদলের কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, এর আগে ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিলের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বয়সসীমা নিয়ে সংগঠনের একটি অংশের টানা আন্দোলনের কারণে কাউন্সিল হয়নি।

নতুন ঘোষণা অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র বিতরণ হবে ১৭ ও ১৮ আগস্ট। জমা দেয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২-২৬ আগস্ট যাচাই-বাছাই শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করা হয়।

সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী সেই কমিটি চলতি বছরের ৩ জুন ভেঙে দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের জন্য পুনরায় তফসিল ঘোষণা

আপডেট টাইম : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯