ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলার রূপসায় মাংস বিক্রির ৪শ’ টাকা চাওয়ায় চা বিক্রেতা দ্বীন মোহাম্মদ হত্যা মামলার আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে খুলনা পিবিআই।

গতকাল শুক্রবার পিবিআই খুলনার শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল রাতে যশোর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা হতে আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পিবিআই জানায়, ঘটনার পর থেকে আবুল খায়ের আত্মগোপনে চলে যায় এবং নড়াইল জেলায় ইটের ভাটায় কাজ নেয়। পরবর্তীতে গত ১৩ এপ্রিল যশোর উপশহরে তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্মগোপনে থাকে। আবুল খায়ের দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ বিকেলে মাংস বিক্রির ৪শ’ টাকা চাওয়া নিয়ে রূপসার আনন্দনগর ভবানীপুর এলাকার আবুল খায়ের লস্করের (৫৫) সাথে ভবানীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ ঢালীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ইট দিয়ে আসামি আবুল খায়ের দ্বীন মোহাম্মদকে মাথায় সজোরে আঘাত করে রক্তাক্ত করে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন মোহাম্মদ ঢালী ঐদিন রাতে মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় রূপসা থানায় হত্যা মামলা দায়ের হয়। আসামি আবুল খায়ের লস্কর ঘটনাস্থল হতে তখনই পালিয়ে যায়। আবুল খায়ের অত্যন্ত ধুরন্ধর এবং চালাক প্রকৃতির হওয়ায় সে কোন মোবাইল ফোন ব্যবহার করত না এবং নিজের পরিবারসহ এলাকার কারো সাথে যোগাযোগ রাখত না। এমতাবস্থায় পিবিআই, খুলনার চৌকস একটি দল ৩০ দিনের ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে আবুল খায়েরকে গত ১৬ এপ্রিল রাতে যশোর উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

খুলনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬