ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ ময়মনসিংহে আয়কর ভ্যাট সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

মীম আক্তার :
২০১৩ সালে প্রতিষ্ঠিত সাস্ট আইপিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সাইপিয়া) তাদের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে বাটা শু কোম্পানি বাংলাদেশের সাপ্লাই চেইন ও ম্যানুফ্যাকচারিং বিভাগের জেনারেল ম্যানেজার তারিফুল ইসলাম (৫ম ব্যাচ) সভাপতি এবং চালডাল পিএলসির সেন্ট্রাল প্ল্যানিং ডিরেক্টর মো. কামরুজ্জামান (৯ম ব্যাচ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

২৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন শিল্পখাত ও ব্যাচের পেশাজীবীদের সমন্বয় ঘটানো হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউটিএস-এর কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ মেহেদী হাসান (৮ম ব্যাচ)। যুগ্ম সম্পাদক হিসেবে থাকছেন সাইদুর রহমান (১০ম ব্যাচ) ও মাজহারুল হাসান (১৩তম ব্যাচ)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন হাসান আবু জাফর (১৬তম ব্যাচ)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ তোহা (১৭তম ব্যাচ), তথ্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোহাম্মদ রেজুয়ান ইসলাম (১৫তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রত্যয় চাকী (২০তম ব্যাচ) এবং কেবিনেট সেক্রেটারি হিসেবে রুকসানা আহমেদ নওশীন (২২তম ব্যাচ) মনোনীত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রকিবুল হাসান (১৯তম ব্যাচ), মোহাম্মদ সবুর খান (২২তম ব্যাচ), নাজমুস সাকিব (২৩তম ব্যাচ), মেজবাহ উদ্দিন (২৪তম ব্যাচ) ও মো. আল হাদী (২৪তম ব্যাচ)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও তিনটি একাডেমিক ও দুটি নির্বাহী সদস্যের পদ ঘোষণা করা হবে।

নবগঠিত কমিটির অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান ঢাকার বোট ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ জন অ্যালামনাই ও অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও এটেক গ্লোবালের হেড অব অপারেশন্স রাশিদুল হাসান রানজু (৯ম ব্যাচ)।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রক ব্যান্ড ‘ডোপামিন’-এর পরিবেশনা, শিশুদের জন্য খেলাধুলা এবং র‍্যাফেল ড্র আয়োজন করা হয়।

শেষে সাইপিয়া’র পক্ষ থেকে সাস্ট আইপিই গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং ও কমিউনিটি বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী

সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬