ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা”

‎জাকির হোসেন//
রবিবার (১৯ এপ্রিল)‎পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন, জেনারেল সার্টিফিকেট ও ফ্রন্ট ডেস্ক শাখা) ফারদিন মনীর অর্ণব এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শোভন দাস।

‎নকল ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স
‎সভায় জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শিক্ষার সাথে আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। পিরোজপুরের কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা নকল সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, ইতিপূর্বে তিনি নকলের সাথে জড়িত থাকার দায়ে অনেক শিক্ষকের এমপিও বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

‎পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ঘোষণা দেন যে, পিরোজপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে আবশ্যিক ভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। তিনি বলেন, “আমি আমার অফিস থেকেই মনিটর করবো কোন কেন্দ্রে কীভাবে পরীক্ষা হচ্ছে এবং কক্ষ পরিদর্শকরা কীভাবে দায়িত্ব পালন করছেন।”

‎শিক্ষকদের মহান পেশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আপনাদের দেখে শিক্ষার্থীরা শিখবে। আপনারা যদি অনৈতিক সুবিধা দেন, তবে সমাজ আপনাদের কেন সম্মান করবে?” তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষক পাঠদানের চেয়ে কোচিং বা প্রাইভেট পড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ছেন, যা কাম্য নয়।

‎জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনে তাদের ভর্তি বাতিল করা হবে। দেশের টেকসই উন্নয়নের জন্য একটি রাজনীতিমুক্ত ও স্বচ্ছ শিক্ষাব্যবস্থা গড়ার ওপর তিনি বিশেষ জোর দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা”

আপডেট টাইম : ০৬:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬