ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

বিনোদন ডেস্ক: চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে অস্ট্রিয়া থেকে দেশে ফিরেই আলোচনার কেন্দ্রে রণবীর কাপুর ও আলিয়া ভাট।

মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে আলিয়ার উপস্থিতি ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।  হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি।

কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’। তবে কাজের ব্যস্ততার মাঝে হাসপাতালের এই সফর কেবলই রুটিন চেকআপ নাকি বিশেষ কোনো বার্তা, তা সময়ই বলে দেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

আবারও মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

আপডেট টাইম : ০৬:৫০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬