ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা

মকবুল হোসেনঃ
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরি হাম -রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার নগরীর শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ। এছাড়াও মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ তরিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মুত্তাকীনসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সকাল ০৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ছয়মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ছুটির দিন ব্যতীত আগামী ১০মে পর্যন্ত হামের টিকাদান কর্মসূচি চলবে।

প্রধান অতিথি বলেন, যার যার ধর্মমতে প্রার্থনা করি যাতে আল্লাহ এ মহামারী থেকে মুক্ত করে। আপনারা সমাজের পথ প্রদর্শকস্বরূপ, আপনাদের কথা জনগণ মানেন। একটা শিশুমৃত্যু মানে একটা পরিবারের পুরো পৃথিবী থমকে যাওয়া। আপনারা শুক্রবার জুমুআর খুতবায় বা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোকে হাম সম্পর্কে সচেতন হতে উদ্বুদ্ধ করেন, যাতে সাধারণ মানুষ সচেতন হয় এবং শিশুদের হাম টিকা প্রদানে উৎসাহিত হয়।
সিটি কর্পোরেশনের কাজের বিষয়ে তিনি বলেন, পানির লাইনে ময়লা ফেলা নয়, সন্ধ্যা ০৬:০০টা থেকে রাত ১০:০০টার মধ্যে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।

সভাপতি বলেন, হাম প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একটা কুচক্রী মহল হাম টিকা নিয়ে গুজব, প্রোপাগাণ্ডা বা আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। হামের এ মহামারী পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সচেতনতা ও টিকা গ্রহণ জরুরি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৩:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬