ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৮১৭ জন। এর মধ্যে ৪৭২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অনুপস্থিত থাকে ৮৭ জন। উপজেলার ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
সাধারণ এসএসসি শাখায় ৭টি কেন্দ্রে ৩৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫২১ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৩৫ জন। ত্রিশাল সরকারি নজরুল একাডেমি কেন্দ্রে সবচেয়ে বেশি ১০০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়, যেখানে ১২ জন অনুপস্থিত ছিল।
ভোকেশনাল শাখায় ২টি কেন্দ্রে ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮২ জন উপস্থিত ছিল এবং ১১ জন অনুপস্থিত ছিল। নজরুল একাডেমি দরিরামপুর কেন্দ্রে শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৭৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২০ জন অংশগ্রহণ করে এবং ৪৮ জন অনুপস্থিত ছিল। বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে সর্বোচ্চ ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭

আপডেট টাইম : ১০:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬