ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করায় ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেয়েছেন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী তহমিনা আক্তার

জাকির হোসেন, পিরোজপুরঃ

বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ তার হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তার বাবা-মাও উপস্থিত ছিলেন।

জানা যায়, পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাসিন্দা তহমিনার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে তিনি প্রতিবাদ করেন। একপর্যায়ে চাপের মুখে গত ১৮ এপ্রিল তিনি থানায় আশ্রয় নেন।

বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর বিষয়ে পরিবারের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।

তহমিনা জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এর শিক্ষার্থী এবং চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এটি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তহমিনার এই সাহসিক উদ্যোগকে স্থানীয়রা বাল্যবিবাহ প্রতিরোধে একটি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করায় ‘কন্যা সাহসিকা’ সম্মাননা পেয়েছেন এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী তহমিনা আক্তার

আপডেট টাইম : ০৮:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬