ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বার্সা প্রথম ম্যাচে মাঠে নামছে মেসিকে ছাড়াই

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: মৌসুমের শুরুটা মোটেও ভালো হচ্ছে না বার্সেলোনা অধিনায়ক, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্য। ইনজুরির কারণে লা লিগার উদ্বোধনী দিনেই মাঠে নামতে পারছেন না তিনি। তাকে ছাড়াই অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে সান মামেসে খেলতে গেলো বার্সেলোনা।

কাফ মাসলে চোটের কারণেই মূলতঃ বার্সার উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না মেসি। এর আগে একই কারণে বার্সার মার্কিন যুক্তরাষ্ট্র সফর কিংবা নাপোলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দলেও ছিলেন না মেসি।
আজই অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে এবারের মৌসুমে লা লিগা অভিযান শুরু হচ্ছে বার্সেলোনার। অথচ, সূচনাপর্বেই মেসিকে ছাড়া মাঠে নামতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে আজ রাত ১টায় এবং ম্যাচটি সরাসরি দেখাবে ফেসবুক।

বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে উপস্থিত ছিলেন না মেসি। কোচ আর্নেস্তো ভালভার্দেও জানিয়েছেন, ‘মেসিকে নিয়ে মোটেও ঝুঁকি নেবেন না তিনি। সুস্থ হলেই মাঠে নামানো হবে তাকে।’

মেসি না থাকলেও বার্সার স্কোয়াডে রয়েছেন ফিলিপ কৌতিনহো এবং রাফিনহা। কৌতিনহোকে ছেড়ে দেয়ার গুঞ্জন রয়েছে। এরই মধ্যে লা লিগার উদ্বোধনী ম্যাচেই তাকে দলে রেখেছেন কোচ ভালভার্দে।

শুধু মেসিই নন, আর্থার মেলো, আর্তুরো ভিদাল, জ্যান ক্লেয়ার তোদিবো এবং মৌসা ওয়াগুয়েও নেই বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচের স্কোয়াডে। তবে কার্লোস পেরেজ থাকতে পারেন দলে।

আজকের ম্যাচে বার্সার পূর্ণাঙ্গ স্কোয়াড
মার্কা আন্দ্রে টের স্টেগান, নেলসন সেমেদো, জেরার্ড পিকে, ইভান রাকিটিচ, সার্জিও বুস্কেটস, কৌতিনহো, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বেলে, রাফিনহা, ক্লেমেন্সে লেংলেট, আন্তোনিও গ্রিজম্যান, জর্দি আলবা, চার্লস অ্যালেনা, জার্সি রবের্তো, ফ্রাঙ্কি ডি জং, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা এবং পেরেজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বার্সা প্রথম ম্যাচে মাঠে নামছে মেসিকে ছাড়াই

আপডেট টাইম : ১২:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯