ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২ প্রার্থী

জাকির হোসেনঃ

পিরোজপুর জেলার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা ৩০মি পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলছে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জানা গেছে, ইউনিয়নের ১৩টি পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৬০০ জন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জসিম শেখ এবং সাধারণ সম্পাদক পদে আলিপ আহমেদ রাজিব—এই দুই প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

নির্বাচন চলাকালীন সময়ে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পিরোজপুর জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বলেন,

“শ্রমিক ইউনিয়নের এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শ্রমিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।”

এ দিকে জামায়াতের পৌর সেক্রেটারি আল-আমিন শেখ এবং শ্রমিক নেতা হাসান মাতুব্বর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররাও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২ প্রার্থী

আপডেট টাইম : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬