ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী এই সম্মেলনে আরও যোগ দিচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, আগামী ৫ থেকে ৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপিসহ মোট ৫ জন সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন- পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি অপারেশন খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

জানা গেছে, এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও জোরদার করা এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

২০২৬ সালের ৭ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (ইউএনসিওপিএস ২০২৬) অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জাতীয় ও জাতিসংঘ পুলিশিংয়ের একীভূতকারী শক্তি এবং সক্ষমকারী ভূমিকার মাধ্যমে সবার জন্য আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করাই হলো এ সম্মেলনের উদ্দেশ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬