ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

২১ আগস্টের হামলা হয়েছে বিএনপির মদদে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ : বিএনপির মদদে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির মদদে ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট ন্যক্কারজনক এই সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষকতা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

বিএনপির হাত ধরে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, অভিযোগ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই বিএনপি-জামায়াত এখনো তৎপর, তারা ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ।

‘বিএনপি এখনো ষড়যন্ত্রের পথ খুঁজছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ এ দেশে সন্ত্রাসবাদ দেখতে চায় না। জঙ্গিবাদ দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র ও অশুভ তৎপরতা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে দেশকে আবারও পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাহবুব-উল আলম হানিফ।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাশ্বের চৌধুরী, মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

২১ আগস্টের হামলা হয়েছে বিএনপির মদদে

আপডেট টাইম : ০৭:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯