ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ

হানিফ উদ্দিন সাকিবঃ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (২১ মে) সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে আয়োজিত এ কার্যক্রমে চার শতাধিক জেলে পরিবারের মাঝে সরকার নির্ধারিত পরিমাণ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে, ট্যাগ অফিসার হিসেবে বন বিভাগের জাহাজমারা রেঞ্জের অফিস স্টাফ মোঃ আবু সালেহ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদের সচিব চন্দ্র ভূষণ দে বলেন, সরকার জেলেদের জীবনমান উন্নয়ন এবং দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার সময় যাতে জেলেরা আর্থিক ও খাদ্য সংকটে না পড়েন, সেজন্য নিয়মিতভাবে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ সহায়তা কর্মসূচি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করছে।

এদিকে, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় এবং সময়মতো খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। তারা ভবিষ্যতেও সংকটময় সময়ে এ ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হাতিয়া সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ

আপডেট টাইম : ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬