ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকাকে আনফলো করে নতুন আলোচনা তৈরি করেছেন।

তার আনফলো তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে ও মনীশ মালহোত্রার মতো পরিচিত মুখ।

নির্মাতা জানিয়েছেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে নয়, বরং ‘ডিজিটাল ডিটক্স’ বা সামাজিক মাধ্যমের প্রতি আসক্তি কমাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

করণ জোহরের ‘ফলোয়িং’ তালিকা থেকে আরও বাদ পড়েছেন অভিনেত্রী অনন্যা পান্ডে, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার মতো তারকারা। বর্তমানে তার ফলোয়িং সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৭৮-এ।

তবে এই তালিকার মধ্যেও তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে আনফলো করেননি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই বিনোদন প্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনার সৃষ্টি হয়।

জল্পনার জবাবে করণ জানান, কারো সাথে তার কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়নি। ফোনের স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় না করে বাস্তব জীবন ও নিজের মানসিক শান্তিতে মনোযোগ দিতেই তিনি সবাইকে আনফলো করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি পরিচালনার পর করণ জোহরকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে বর্তমানে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। তার প্রযোজনা সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

আপডেট টাইম : ০৮:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬