ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু’

বিনোদন ডেস্ক: ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের ব্যস্ততম অভিনেত্রী। মঙ্গলবার সন্ধেয় বন্ধু চৈতি ঘোষালের সঙ্গে পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন তিনি। প্রথমবার পরিচালকের আসনে চৈতি। বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল, ‘পরিচালক’ চৈতির ডেবিউ সিনেমায় বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এদিন সেই ছবিরই পয়লা পোস্টার উন্মোচিত হল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বছর দুয়েক আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, চৈতির পরিচালনায় ডেবিউ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অবশেষে সেই জল্পনা সত্যি করে প্রকাশ্যে এলো ছবির প্রচারঝলক।

পোস্টার শেয়ার করে ঋতুপর্ণা ক্যাপশনে লিখেছেন, ‘কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।’ এই সিনেমার আরেকটি বড় চমক হলো, পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

অবশ্য বড় পর্দায় অমর্ত্যর এটি প্রথম কাজ নয়, এর আগেও তাকে অভিনয়ে দেখা গেছে। তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। আর মা-ছেলের এই নতুন সিনে-সফরের অন্যতম প্রধান সারথি হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন নারীকে কেন্দ্র করে। যিনি নিজের অতীতের একটি বিশেষ অধ্যায় বা বিষয় খুঁজতে খুঁজতে কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের একটি বারে এসে পৌঁছান। সেখানেই তার পরিচয় হয় এক অল্পবয়সী বার সংগীতশিল্পীর সঙ্গে। কলকাতার বুকে বাস করা এমন কিছু মানুষকে নিয়ে এই ছবির গল্প, যাদের পেশা, জীবনবোধ এবং দর্শন একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা।

পার্ক স্ট্রিটের চেনা প্রেক্ষাপটকে এই সিনেমায় একেবারে ভিন্ন আঙ্গিকে ও নতুন রূপে পর্দায় ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে সিনেমাটিতে একটি মানবিক বার্তাও থাকবে বলে জানা গেছে। ‘নেভার মাইন্ড’ সিনেমার মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য তৈরিতে সম্রাটের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। ক্যামেরার দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। আর সিনেমাটির গান ও আবহ সংগীতের গুরুদায়িত্ব সামলেছেন জনপ্রিয় রকস্টার রূপম ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু’

আপডেট টাইম : ১২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬