ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ফুটবলার সাবিনা খাতুন হলেন ‘সেভ দ্য চিলড্রেনে’র দূত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে এখন দেখা যাবে নতুন দায়িত্বে। সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশের যুব দূত হয়েছেন দেশসেরা এ ফুটবলার। যুক্তরাজ্যভিত্তিক এই উন্নয়ন সহযোগি সংস্থার কর্মসূচি ‘সূচনা’র সাথে সিলেট ও মৌলভীবাজার জেলায় মূলত কাজ করবেন সাবিনা। আজ (রোববার) বাফুফে ভবনে এ প্রতিষ্ঠান এক বছরের জন্য চুক্তি করেছে সাবিনা খাতুনের সঙ্গে।

দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে দুই বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার কমিয়ে আনার লক্ষ্যে ডিএফআইডি ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘সূচনা’ কর্মসূচি সিলেট ও মৌলভীবাজার জেলায় সরকারের সাথে সমন্বিতভাবে কাজ করছে।

‘সূচনা’ কর্মসূচী বাস্তবায়নের জন্য সরকারের সহযোগিতায় এই দুই জেলার ২০ উপজেলার ১৫৭টি ইউনিয়নের ২ লাখ ৫০ হাজার নারী ও শিশুদের সাথে কাজ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সূচনা’র চিফ অব পার্টি ড. শেখ শাহেদ রহমান, প্রোগ্রাম ডাইরেক্টর আরিফ আহমেদ, সিনিয়র ম্যানেজার শেখ আলী হায়দার আজম, বাফুফের সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ফুটবলার সাবিনা খাতুন হলেন ‘সেভ দ্য চিলড্রেনে’র দূত

আপডেট টাইম : ০৯:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯